Monday, February 23, 2015

আপনার এন্ড্রয়েডেই তৈরী করুন লোকাল ওয়েব সার্ভার , আর এন্ড্রয়েডেই ব্যবহার করুন php, mysq

আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ৮ম টিউন নিয়ে ।
আমাকে ফেসবুকে কয়েকজন মেসেজ করেছিলো যে এন্ড্রয়েড এর জন্য লোকাল সার্ভার তৈরী কারার একটা এ্যাপ শেয়ার করতে। আপনাদের এই প্রয়োজন বুঝে আমি আজকে লোকাল ওয়েব সার্ভার তৈরী করার এন্ড্রয়েড এ্যাপ শেয়ার করবো।
★ এ্যাপটির নাম Server for php.
★ প্যাকেজ নাম com.esminis.server.php
★ এ্যাপ সাইজ : 26MB
★ সর্বশেষ ভার্সন: 5.6.0


ডাউনলোড লিংক:

 

সরাসরি প্লে স্টোর

https://play.google.com/store/apps/details?id=com.esminis.server.php

ডাউনলোড করে নিন, মাত্র ২৬ মেগাবাইট। এবার আসি কনফিগারেশন।


সার্ভার কনফিগারেশন :

ডাউনলোড করে ইন্সটল করুন।  তারপর আপনার ফোনের Apps থেকে Server For php এ্যাপটিতে ঢুকুন।
নিচের ছবির মতো আসবে।
1
এখন আপনার ফোনে সার্ভার ইন্সটল হতে সর্বোচ্চ ১ মিনিট লাগবে।
সার্ভার ইন্সটল শেষ হলে নিচের মতো দেখতে পাবেন।
2
এবার দেখুন 1 নং চিহ্নিত Document Root হচ্ছে আপনি যে ফোল্ডারটিকে সার্ভার করতে চান।
এখান থেকে আপনি যে কোন ফোল্ডার সিলেক্ট করে দিন।
২ নং চিহ্নিত Start Server বাটনে চাপ দিয়ে আপনি আপনার সার্ভারটিকে চালু করেন।
এবার নিচের টুকু নিচের স্কিনশটের মতো দেখাবে।
3
এখানে Server Runing on 127.0.0.1:8080 দেখাচ্ছে।
এবার 127.0.0.1:8080 তে চাপ দিন।  আপনি সার্ভারটি যে ব্রাউজারে দেখতে চান তা দিয়ে দিন। এবার আপনি সারাসরি আপনার লোকাল সার্ভারে চলে যাবেন।
নিচের স্কিনশটটি দেখুন।
4
এখানে আমি আমার সার্ভারে দেওয়া শেলটি দেখতে পাচ্ছি।

কিছু কথা:

★ আপনার অপেরা, UC browser এ সাপোর্ট করবে না।
★ গুগল ক্রোম, ডিফল্ড ব্রাইজার, মজিলা ফায়ার বক্স ব্যবহার করুন।
★ সার্ভারের ফোল্ডারে index পেইজটি থাকতে হবে। নয়তো এরর দেখাবে।
আশা করছি আপনাদের ভালো লেগেছে।

No comments:

Post a Comment