Sunday, February 22, 2015

অনলাইনে টেলিটক বর্ণমালা সিমের রেজিষ্ট্রেশন এর নতুন পদ্ধতি ( ২২.০২.২০১৫ থেকে শুরু – ৩০ এপ্রিল পর্যন্ত )

বিসমিল্লাহির রহমানির রাহিম
বাংলাদেশে সরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের জন্য বর্ণমালা সিম প্রদান করা শুরু করছে। যা গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হইছে । রেজিষ্ট্রেশন পদ্ধতি বারবার পরিবর্তন করছে । গতকাল থেকে নতুন আর একটা নিয়ম চালু করছে যা চলবে আগামি ৩০ এপ্রিল পর্যন্ত । এখন আমরা রেজিষ্ট্রেশন পদ্ধতি জেনে নিই ঃ-


১) SMS পদ্ধতিঃ যেকোন টেলিটক নাম্বার থেকে নিম্নোক্ত ফরমেটে 16222 নাম্বারে SMS করতে হবে। ফরমেটঃ BOR<space>Board(First 3 letters)<space>Roll<space>SSC Passing Year<space>Mobile No।
উদাহরণঃ BOR DHA 12345 1995 0155XXXXXXX লিখে 16222 নাম্বারে SMS করলে গ্রাহকগণ ফিরতি SMS-এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার ও বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বার পাবেন। বর্ণমালা রেজিষ্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিষ্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে।
২) এরপর অনলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য http://bornomala.teletalk.com.bdওয়েব সাইটে ভিজিট করে সকল তথ্য পূরণ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার সেন্টার থেকে সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার থেকেই সিমটি উত্তোলন করতে পারবে।
৩)অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন হনে গ্রাহককে একটি Tracking Number দেওয়া হবে যা সিম উত্তোলনের সময় প্রয়োজন হবে। গ্রাহককে পুরণকৃত ফরমটি প্রিন্ট করে রেখে দিতে হবে যা পরবর্তীতে সিম উত্তোলনের জন্য টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে জমা দিতে হবে।
তাছাড়া গ্রাহকগণ টেলিটকের ওয়েবসাইট www.teletalk.com.bd থেকে রেজিষ্ট্রেশন ফরম (Excel File) যথাযথভাবে পূরণ করে সংযুক্তি হিসেবে bornomala@teletalk.com.bd এই ই-মেইল একাউন্টে প্রেরণ করলেও হবে।

No comments:

Post a Comment